২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভলিবল খেলায় বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানের কেন্দ্রশাসিত আদিবাসী অঞ্চলের একটি খেলার মাঠে বিস্ফোরণে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:50 AM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ওরাকজাই এজেন্সির সদরদপ্তর কালায়ার হুসেইনিয়ায় একটি ভলিবল ম্যাচ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় রাজনীতিক তহশিলদার খায়েস্তা আকবর বলেন, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ মনে হলেও ঠিক কি ধরনের বিস্ফোরক তাতে ছিল তা পরিষ্কার নয়।

তিনি আরো বলেন, এই বিস্ফোরণের নেপথ্যে সাম্প্রদায়িক কারণ ছিল বলে মনে হচ্ছে।