ভাঙা হৃদয় জোড়া লাগে তিন মাসে
ভাঙা হৃদয় জোড়া লাগতে কত সময় লাগে? বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মাত্র তিন মাস বা ১১ সপ্তাহ! নতুন এক গবেষণার ফল বলছে সেকথাই।
সম্প্রতি সম্পর্ক ভেঙেছে এমন ১৫৫ জন তরুণ-তরুণীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষকরা দেখেছেন, ৭১ শতাংশই বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে। তাদের বক্তব্য অনেকটা এরকম, “আমি নিজেকে আরো গভীরভাবে বুঝতে শিখেছি। আমি একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি এবং আমি আমার লক্ষ্যে আরো বেশি স্থির।”
‘জার্নাল অব পজিটিভ ফিজিওলজি’তে এ গবেষণার ফল প্রকাশ করা হয়।
প্রতিবেদনে গবেষকরা লেখেন, “সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং ইতিবাচক মনোভাবের ভূমিকা হয়ত ধারণার চেয়েও বেশি হয়। গবেষণার ফল তেমনই ইঙ্গিত দিচ্ছে।”
এর আগে গত বছর অন্য একটি গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসে মানুষের সম্পর্ক বেশি ভাঙে।
এর একটি প্রধান কারণ হতে পরে, জানুয়ারি মাস দিয়েই নতুন বছর শুরু হয় এবং মানুষ এ মাসে সব কিছু আবার নতুন করে শুরু করতে চায়।
যুক্তরাজ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী ১৮৮১ জন মানুষ যারা জীবনের কোন না কোন সময় সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্য দিয়ে গেছেন তাদের প্রশ্ন করে দেখা গেছে, তাদের বেশিরভাগেরই জানুয়ারি মাসে সম্পর্ক ভেঙেছে।
