দিল্লিতে আরো ২ জনের সোয়াইন ফ্লু
দিল্লিতে নতুন করে আরো দুইজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
দিল্লি স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ওই দুইজন হলেন সি.আর. পার্ক এলাকার ৩৫ বছর বয়সী একজন নারী ও ছাত্তারপুর এলাকার ৫৩ বছর বয়সী অন্য একজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা চরন সিংহ আইএএনএনকে বলেন, “জাতীয় রোগ নিরাময় কেন্দ্রে পরীক্ষার পর ওই দুই নারীর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
দিল্লিতে ২৬ ডিসেম্বর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
নতুন দুইজনসহ দিল্লিতে এখন পর্যন্ত ৪১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল
