২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: চীনের ৬ কোম্পানির বড় অংকের জরিমানা

নদী দূষণ করার কারণে চীনের ছয়টি কোম্পানিকে ১৬ কোটি ইয়েন (দুই কোটি ৬০ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে দেশটির একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 08:12 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পরিবেশ দূষণের মামলায় চীনে এর আগে এত বড় অংকের জরিমানা আর হয়নি।

তাইজউ নাদীতে ২৫ হাজার টন রাসায়নিক বর্জ্য ফেলার অভিযোগে অগাস্টে চীনের পূর্বাঞ্চলের প্রদেশ জিয়াংসুর ওই কোম্পানিগুলো দোষী সাব্যস্ত হয়।

সিনহুয়া কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি।

আদলতের রায়ের বিরুদ্ধে কোম্পানিগুলো আপিল করেছিলো। কিন্তু জিয়াংসুর উচ্চ আদালত তাদের আপিল বাতিল করে দিয়ে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

চীনে পরিবেশ দূরণের হার অত্যন্ত বেশি। দেশটির ক্রমবর্ধমান অর্থনীতি এর জন্য অনেকাংশে দায়ী।

পরিবেশ দূষণ কমিয়ে আনার জন্য চীনের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। এছাড়া দেশটির ভেতরেও পরিবেশকর্মীরা এ ব্যাপারে সোচ্চার হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী চীনের ৭০ শতাংশের বেশি নদী ও হ্রদের পানি দূষিত।

বিবিসি জানায়, চীনের পরিবেশকর্মীরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শেষ পর্যনত সরকার দূষণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলেই তাদের বিশ্বাস।