২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিনে বন্যা ও ভূমি ধসে নিহত ৫৩

কয়েক দিন ধরে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমি ধসে ফিলিপিনে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2014, 05:57 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বুধবার এ তথ্য জানায়।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় জাংমি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ফিলিপিন ও এর আশেপাশের দেশগুলোতে টানা কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে।

মালয়েশিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে প্রায় আড়াই লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

এর আগে জাংমির কারণে ফিলিপিনের সুরিগাও ডেল সুর, বহল ও সেবু প্রদেশ থেকে ৮৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল।