২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের গোয়েন্দা প্রধান নিহত’

সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের একজন শীর্ষস্থানীয় নেতা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 03:30 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

সোমবার তিনি নিহত হন বলে সোমালি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তি আল-শাবাবের গোয়েন্দা প্রধান আবদিস শাকুর। তিনি আত্মঘাতী হামলা চালনাকারী ইউনিটের দায়িত্বে ছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা আল-শাবারের এই নেতা নিহত হয়েছেন কিনা এ বিষয়টি নিশ্চিত করেনি।

২০১১ সাল থেকে সোমালিয়ায় উগ্রপন্থি ইসলামি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়ন (এইউ)সেনারা অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে সমর্থন ও সহায়তা যোগাচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, আল-শাবাবের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ করে শ্যাকো এলাকায় অভিযান চালিয়েছে তারা।

এলাকাটি রাজধানী মোগাদিসু থেকে ২০০ মাইল পশ্চিমে অবস্থিত।