কানাডায় ‘পারিবারিক বিরোধে ৯ জন নিহত’
কানাডার এডমনটন শহরে দুই শিশুসহ ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে।
একজন ব্যক্তি তাদের হত্যা করেছে। পুলিশ একে গণহত্যা বলে অভিহিত করেছে।
পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, চরম পারিবারিক দ্বন্দ্বের জেরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে অস্ত্রধারী ব্যক্তি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
কানাডার আলবার্তা প্রদেশের এডমনটন শহরের পৃথক তিনটি স্থানে নিহতদের লাশগুলো পাওয়া গেছে।
পুলিশের প্রধান রড নেকথ জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতটি মরদেহ একটি বাড়িতেই পাওয়া গেছে। তাদের মধ্যে খুব অল্প বয়সী দুই শিশুও রয়েছে।
অপর দুটি লাশ পাওয়া গেছে পৃথক স্থানে। ওই দুই লাশের মধ্যে একজন সম্ভাব্য হত্যাকারী, যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
