২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান

ফিলিস্তিনে তিন বছরের মধ্যে ইসরায়েলি দখলদারিত্ব অবসান ও রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভোটাভুটিতে বাতিল হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 12:48 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

অন্ততপক্ষে নয়টি ভোট পেলেই প্রস্তাবটি পাস হয়ে যেতো। কিন্তু প্রয়োজনীয় ভোটের চেয়ে এক ভোট কম পাওয়ায় প্রস্তাবটি এমনিতেই বাতিল হয়ে যায় বলে বিবিসি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ।

ফিলিস্তিনের ভূমিতে ২০১৭ সালের শেষ নাগাদ মধ্যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তুলেছিল জর্ডান।

ফিলিস্তিনসহ আরবের আরো ২২টি রাষ্ট্র জর্ডানের তোলা এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছিল।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে প্রস্তাবের পক্ষে রাশিয়া, চীন এবং ফ্রান্সসহ মোট ৮টি রাষ্ট্র সমর্থন দিয়েছিল। আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্যসহ ৫টি রাষ্ট্র।

ইসরায়েলকে এভাবে সময়সীমা বেধে দেয়ার এই পরিকল্পনাকে সমর্থন করে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে দেশটির যুক্তি, প্রস্তাবে ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলোকে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয়নি।

তবে এই ভোটের ফলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার সহিংসতা ও লড়াই বন্ধের উদ্যোগ বন্ধ হয়ে যাওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন প্রস্তাবটির উত্থাপক জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাউয়ার।