ইসরায়েলের সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত
একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র জানান, পশ্চিম তীরে সোমবার এই ঘটনা ঘটে। এক দল ফিলিস্তিনি প্রধান সড়কের কাছে দাঁড়িয়ে গাড়িতে পাথর ছুড়েছিলেন। সেনা সদস্যরা তাদের থামতে নির্দেশ দেয়ার পরও তারা পাথর ছুড়তে থাকলে এক পর্যায়ে তাদের গুলি করা হয়।
গুলিতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তিনি মারা যান।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
