২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ সিনিয়র হাসপাতালে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রকে হাসপাতালে নেয়া হয়েছে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়ার পর তাকে সেখানে নেয়া হয়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 12:05 PM

Updated : 25 Apr 2022, 05:09 PM

বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথের বরাতে বিবিসি জানিয়েছে, ৯০ বছর বয়সী বুশকে হাউস্টন মেথডিক হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাকে সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুই বছর আগে একই হাসপাতালে বুশকে ব্রংকাইটিসজনিত কাশি ও অন্যান্য সমস্যার জন্য দুই মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা দেয়া হয়।

১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি যুক্তরাষ্ট্রের জীবিত সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচে বেশি বয়সী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি।

তার ছেলে জর্জ ডব্লিল বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।