গ্লাসগোতে ফুটপাতে ময়লাবাহী গাড়ি, নিহত ৬
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ময়লাবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে পথচারীদের চাপা দিলে ছয়জন নিহত হন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গ্লাসগোর কেন্দ্রস্থল জর্জ স্কোয়ারে ঘটা এ দুর্ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
সিটি কর্পোরেশনের ওই গাড়িটি পরে রাস্তার পাশের মিলিনিয়াম হোটেলে গিয়ে আঘাত করে।
স্কটল্যান্ডের পুলিশ একে ‘বড় ধরনের ঘটনা’ হিসেবে ঘোষণা দিলেও এখানে কোনো ‘সন্ত্রাসী হামলার’ বিষয় আছে বলে মনে করছে না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বড় ধরনের তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
