দিল্লিতে তরুণী গণধর্ষণের শিকার
দিল্লিতে পশ্চিম বাংলার এক তরুণী তার বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন।
ওই তরুণীর বাড়ি নিউ জলপাইগুড়িতে। অভিযুক্তরাও তার এলাকার বাসিন্দা।
এক বছর আগে জলপাইগুড়ি থেকে দিল্লি আসেন ওই তরুণী। তিনি তার এক আত্মীয়ের বাসায় থাকতেন।
তরুণীসহ অভিযুক্ত দুইজনই দিল্লির একটি প্লেসমেন্ট এজেন্সিতে একসঙ্গে কাজ করেন।
পুলিশ রাহুলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কিশোরকেও পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে তদন্ত চলছে।
