২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গানিকা হ্রদে ফেরি ডুবে বহু মানুষের মৃত্যু

মধ্য আফ্রিকার টাঙ্গানিকা হ্রদের গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর পাশের অংশে এক ফেরি ডুবিতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 01:45 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

শুক্রবার ফেরিটি ডুবে যাওয়ার পর থেকে রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত হ্রদ থেকে ১২৯টি লাশ উদ্ধার করা হয়েছে, জানিয়েছে বিবিসি।

জীবিতদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির গণপরিবহণ মন্ত্রী ল্যরা সুম্বা।

রোববারও পানিতে পেট্রল ক্যান অন্যান্য বস্তু ধরে ভেসে থাকা জীবিত যাত্রী খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।

প্রবল বাতাসে উপচে পড়া যাত্রী ভর্তি এমভি মুতামবালা নামের ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছেন দেশটির কাতাঙ্গা প্রদেশের কর্মকর্তারা।

শুক্রবার সকালে ঘটা এ দুর্ঘটনার শিকারদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছেন বলে জানিয়েছেন তারা।

প্রাথমিক প্রতিবেদনে এ দুর্ঘটনায় ২৬ জন মারা গেছেন বলে জানানো হয়েছিল।

ফেরিটির ২৩২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অধিকাংশই পুরুষ বলে জানিয়েছেন কাতাঙ্গা প্রদেশের পরিবহণমন্ত্রী।

ধার্ণশ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় মধ্যআফ্রিকার দেশগুলোতে প্রায়ই ফেরি ও অন্যান্য জলযান ডুবির ঘটনা ঘটে। জলযানগুলোতে পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায় ও যাত্রীদের অনেকই সাঁতার না জানায় এসব দুর্ঘটনার কারণে প্রতি বছর বহু মানুষ মারা যান।