২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২৪

ইন্দেনেশিয়ায় ভূমিধসে অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

ধসের ফলে নিশ্চিহ্ন হয়ে গেছে একটি গোটা গ্রাম। নিখোঁজ হয়েছে ৮৪ জন। বৃহস্পতিবারই জাভার ওনোসোবোতে ভূমিধসে একজন নিহত হয়। এরপরপরই শুক্রবার জাভার বানজারনেগারার একটি গ্রামে ভূমিধস হয়।

নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় আরো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ধসের খবর পাওয়ার পরই উদ্ধারকাজে ছুটে যায় জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর। কিন্তু উদ্ধারকাজে বাধ সাধে প্রকৃতি।

রাত থেকেই জাভার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। যার যেরে হয়েছিল ভূমিধস। আবার সেই বৃষ্টির কারণেই ব্যাঘাত ঘটে উদ্ধারতৎপরতায়।

উদ্ধারকারীরা বলছেন, মাটির নিচে ঘরবাড়ির তলায় চাপা পড়ে আছে বহু গ্রামবাসী। মাটির তলায় চলে গেছে শতাধিক বাড়িঘর। উদ্ধারকাজে দেরী হলে নিখোঁজদের আর বেঁচে থাকার আশা থাকবে না বলেই আশঙ্কা উদ্ধারকর্মীদের।