২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনবার প্রদেশে আইএস এর তাণ্ডব

ইরাকের আনবার প্রদেশের একটি শহরে তাণ্ডব চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2014, 11:24 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

দীর্ঘদিন ধরেই আনবার প্রদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে আইএস।

প্রাদেশিক রাজধানী রামাদি থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমের শহর আল-ওয়াফাতে শনিবার এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার থেকে ওই এলাকায় আক্রমণ করে আইএস।

আল-ওয়াফাসহ পশ্চিমের আরো দুইটি শহর হিত এবং কুবাইসাও আইএস এর দখলে।

শহরের মেয়র হুসাইন কাসার রয়টার্সকে টেলিফোনে বলেন, “শুক্রবার থেকে পুলিশ বাহিনী আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় তাদের হেরে যেতে হয়েছে। আইএস শহরের দখল নিয়েছে। আমি খুব হতাশ কারণ আমাদের কেউ সাহায্য করছে না।”

“পুলিশের ১৮ ব্রিগেড কার্যালয়ে আমরা অবরুদ্ধ হয়ে আছি। আইএস শনিবার আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। যদি দ্রুত সরকারি বাহিনী আমাদের উদ্ধার করতে না আসে তবে আমরা শেষ হয়ে যাব।”