ব্রিটিশ এমপি গ্যালওয়ের হামলাকারীর জেল
লন্ডনের একটি রাস্তায় ব্রিটিশ এমপি জর্জ গ্যালওয়েকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে ১৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আএলওয়ার্থ ক্রাউন আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।
২৯ অগাস্ট নটিংহিলের গলবর্ন রোডে মরক্কোর দুই ব্যক্তির সঙ্গে ছবি তুলছিলেন গ্যালওয়ে। এ সময় ৩৯ বছর বয়সী জেউ নেইল মাস্টারসন তার দিকে ধেয়ে যায়।
এরপর তিনি ৬১ বছর বয়সী এমপিকে ক্রামাগত ঘুষি মারতে থাকেন। গ্যালওয়েরে সঙ্গে থাকা ডা. মোস্তফা ফারুফ মাস্টারসনকে বাধা দিতে চেষ্টা করলে তাকেও তিনি ধাক্কা দিয়ে ফেলে দেন।
