‘সিরিয়ায় দোজখের কামানের গোলায় নিহত ৩০০’
রান্নার গ্যাস সিলিন্ডারকে পরিবর্তন করে তৈরি করা মর্টার বোমার আঘাতে সিরিয়ার বিদ্রোহীরা জুলাই ও ডিসেম্বরের মধ্যে ৩১১ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।
শুক্রবার ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
পাঁচমাসে বিশেষ ধরনের ওই কামানের গোলায় আহত হয়েছেন আরো ৭০০ জনেরও বেশি মানুষ।
অভজারভেটরি তথাকথিত “দোজখের কামান” নামের অনির্ভরযোগ্য এই অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছে।
এই কামানের গোলায় নিহতদের মধ্যে ২০৩ জন আলেপ্পোর সিরীয় সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি।
সিরিয়ার সরকারি ও বিদ্রোহী উভয়পক্ষে থাকা সূত্র ব্যবহার করে দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা অবজারভেটরি জানিয়েছে, আলেপ্পোয় নিহতদের মধ্যে ৪২ শিশু ও ২৫ জন নারী রয়েছেন।
