২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৭ দফা বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও মিত্রজোট সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ করে তিনদিনে ২৭ দফা বিমান হামলা চালিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2014, 01:46 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

সিরিয়ার কোবানি ও আলেপ্পো এবং ইরাক-সিরিয়া সীমান্তে আইএস জঙ্গিদের অবস্থান, ভবন এবং দূর্গ লক্ষ করে এই হামলা চালানো হয় বলে যৌথ টাস্কফোর্সের এক বিবৃতিতে বলা হয়।

অন্যদিকে ইরাকের রামাদি, আল রুতবা, মসুল, আল কাইম, সামারা, রাওয়া এবং আল আসাদে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্রজোট।