নাইজেরিয়ায় দুটি বোমা বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু
নাইজেরিয়ার প্লাতেউ প্রদেশে একটি বাস স্টেশনের কাছে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণেই হতাহতের এই ঘটনা ঘটেছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ইমানুয়েল আবু ইতোপূর্বে বিস্ফোরণস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ মানুষের জীবনরক্ষার কাজে নিয়োজিত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে প্লাতেউ প্রদেশের রাজধানী জোসের ব্যস্ত বাস টার্মিনালের কাছে। এর মিনিটখানেক ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
তবে দেশটিতে ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার দাবিতে লড়াইরত সুন্নি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম প্রায়ই বোমা হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে থাকে।
চলতি বছরের মে মাসে এই শহরেই সংগঠনটির বোমা হামলায় ১১৮ জন মানুষ নিহত হন।
