২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এইডস মুক্ত বিশ্ব গড়তে সমকামীদের হত্যা করতে হবে’

সমকামীদেরকে ‘শিশু যৌন নিপীড়ক’ আখ্যা দিয়ে এইডস মুক্ত বিশ্ব গড়তে এদের সবাইকে হত্যা করা বাঞ্ছনীয় বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক পাদ্রি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ইরানি প্রেস টিভি জানায়, অ্যারিজোনার টেম্পেতে ‘ফেইথফুল ওয়ার্ল্ড ব্যাপটিস্ট চার্চ’ এর পাদ্রি স্টিভেন এন্ডারসন সম্প্রতি এক ধর্মোপোদেশে বলেন, সব সমকামীকে হত্যা করা গেলে আসন্ন ক্রিসমাসের আগেই বিশ্বকে এইডস/এইচআইভি মুক্ত করা যাবে।

তিনি আরো বলেন, বাইবেলে বলা হয়েছে সমকামীরা তাদের জঘন্য কাজের জন্য মৃত্যুর মতো শাস্তি পাওয়ার যোগ্য এবং তারা সবাই শিশুর ওপর যৌন নিপীড়ন করে। একারণে শিশুদেরকে এদের থেকে দূরে রাখতে হবে।

বিশ্বে এইডস গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, অথচ বাইবেলেই এর সমাধান দেয়া আছে উল্লেখ করে এন্ডারসন বলেন, “এ সমস্যার সমাধান সম্ভব। সমকামীদেরকে হত্যা করা হলে আর এইডস ছড়ানোর সুযোগ থাকবে না”।

ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালনকালে কোনো সমকামীকে গির্জায় আসতে দেবেন না বলেও জানিয়ে দেন অ্যান্ডারসন।

এইডস/এইচআইভি’র একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বের করার জন্য বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এ সময়ে পাদ্রি একথা বললেন।

তাছাড়া, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সমাকামী বিয়ে বৈধ থাকার মধ্যেও পাদ্রি এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান জানালেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কানসাসে সমকামী বিয়ে বৈধ ঘোষণা করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ৩৩ টি রাজ্যে বৈধতা পেয়েছে সরমকামী বিয়ে।