২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সমালোচনা নিষিদ্ধ করছে কানাডা

অপরাধ বিধিতে পরিবর্তন আনছে কানাডা সরকার। নতুন আইন অনুযায়ী, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নৃশংসতার সমালোচনা নিষিদ্ধ হচ্ছে কানাডায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 09:45 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

ব্রানডন মার্টিনেজ নামের একজন বিশেষজ্ঞ কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপারের প্রস্তাবিত সাইবার-বুলিং ল (বিল সি-থার্টিন) নিয়ে প্রেস টিভি ওয়েবসাইটে বিশ্লেষণ ধর্মী একটি লেখা লিখেছেন।

তিনি লেখেন, “কানাডার প্রভাবশালী ইহুদিবাদী চক্র তাদের ছদ্ম মুখপাত্র স্টেফেন হার্পারের মাধ্যমে বিদ্যমান ‘ঘৃণা প্রচারণা’ আইন আরো কঠোর করার পথ খুঁজছে, যে আইনটি প্রাথমিকভাবে ইহুদি এবং ইসরায়েলের সমালোচনা দমনের জন্য ব্যবহৃত হয়ে আসছে”।

“এর মানে ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের জন্য কেউ ইসরায়েলের সমালোচনা করলে তাকে আদালতে পুলিশী সংশোধনীর মুখোমুখি হতে হবে”।

উদারহণ হিসেবে তিনি জার্মান বংশোদ্ভূত কানাডিয়ান প্রকাশক আরনেস্ট জুনদেলের প্রসঙ্গ টানেন। ইহুদিদের সমালোচনা করার জন্য জুনদেনকে আদালতের মুখোমুখি হতে হয়েছে এবং জেলও হয়েছে।

ইহুদি সন্ত্রাসীরা জুনদেলের টরেন্টোর বাড়ি জ্বালিয়ে দেয়ার সময় কানাডার পুলিশ তাকে কোন ধরনের সুরক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

মার্টিনেজ লেখেন, জুনদেলের ঘটনাই প্রমাণ করে কানাডায় চরমপন্থি ইহুদিরা কতটা শক্তিশালী ও ক্ষমতাবান।

নতুন এ আইনের প্রস্তাব করায় প্রধানমন্ত্রী হারপারের বিরুদ্ধে কানাডা জুড়ে সমালোচনার ঝড় বইছে। তার বিরুদ্ধে কানাডার নাগরিকদের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।