ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপের উপকূলীয় এলাকার সাগরের তলদেশে ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
রোববার জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে গণ্যমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
মালুকু প্রদেশ থেকে ১৬৫ কিমি উত্তর-পশ্চিমে সাগর তলের গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে আবহাওয়াবিজ্ঞান ও ভূপদার্থবিজ্ঞান সংস্থার বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।
ভূমিকম্পটিতে সুনামির কোনো সম্ভবনা নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
প্রশান্ত মহাসাগরীয় “আগ্নেয় মেখলা” (Pacific Ring of Fire) নামের একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।
নভেম্বর মাসের মাঝামাঝি দেশটির উপকূলীয় সাগরে অপর একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে ছোট একটি সুনামি হয়েছিল।
