২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সাত জঙ্গির মৃত্যুদণ্ড

পুলিশ সদস্যদের হত্যার অভিযোগে সাতজন ইসলামপন্থি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে কুখ্যাত জঙ্গি আদেল হাবারাও রয়েছেন।

গত বছর অগাস্টে ইসরায়েল সীমান্তের কাছে ওই হামলায় ২৫ পুলিশ সদস্য নিহত হয়।

সেসময় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে কায়রোতে মুরসিপন্থিরা প্রতিবাদ সমাবেশ করছিলো।