২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে এক জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে নয়জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার প্রদেশটির বুরকা জেলায় এ হামলা চালানো হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য ও সাত বেসামরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন।

বুরকার এক উপজাতীয় নেতার জানাজা চলার সময় হামলাটি চালানো হয়।

চলতি মাসের মধ্যে আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে হামলা বৃদ্ধি করেছে তালেবান বিদ্রোহীরা।

তবে সোমবারের হামলা কারা চালিয়েছে তা পরিষ্কার নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি।