হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
হংকংয়ের প্রধান প্রসাশনিক ভবন ঘেরাওয়ের চেষ্টার সময় গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রোববার প্রসাশনের পক্ষ থেকে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যেতে বলা হচ্ছিল। এ সময় শত শত আন্দোলনকারী ‘রাস্তা খুলে দাও’, ‘সরকারের প্রধানকার্যালয় ঘেরাও কর’ বলে স্লোগান দিয়ে অগ্রসর হতে শুরু করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। ছাতা তুলে নিজেদের বাঁচানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা।
তবে পুলিশ শেষ পর্যন্ত তাদের আটকাতে এবং সরিয়ে দিতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
২০১৭ সালের নির্বাচনে স্বাধীনভাবে প্রার্থী মনোনয়নের দাবিতে প্রায় দুই মাস ধরে হংকংয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।
মংককে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের চার দিন পর এ ঘটনা ঘটল। মংকক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ।
