২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমান হামলায় কাবু হচ্ছে না আইএস’

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রজোটের বিমান হামলা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-ময়ালেম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2014, 08:16 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে মিত্রজোট। এখন পর্যন্ত তারা সেখানে প্রায় তিনশ বার বিমান হামলা করেছে।

লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ময়ালেম বলেন, আইএসকে আটকাবার একমাত্র উপায় হচ্ছে তুরস্ককে চাপ দেয়া যাতে তারা আরো কঠোরভবে সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং বিদেশী যোদ্ধাদের সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশে বাধা দেয়।

“মিত্রজোটের দুই মাসের বিমান হামলার পরও এখন পর্যন্ত আইএস এর দুর্বল হওয়ার কোন লক্ষণ নেই।”

“যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ওয়াশিংটন তুরস্ককে তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করতে চাপ না দেয় তবে আইএস এর বিরুদ্ধে নেয়া সব ব্যবস্থাই ব্যর্থ হবে।”

সিরিয়া ও প্রতিবেশী ইরাকের অনেক এলাকা এখনো আইএস এর দখলে।

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সিরিয়ার অভিযোগ তুরস্ক সিরিয়ার বিদ্রোহী দলগুলোকে সাহায্য করছে। যদিও আঙ্কারার পক্ষ থেকে বরাবরই এ অভিযোগ অস্বীকার করা হচ্ছে।

মিত্রজোটের পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীও দেশটির আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে। তারা গত ছয় সপ্তাহেরও কম সময়ে দেশজুড়ে দুই হাজারের বেশিবার বিমান হামলা চালিয়েছে।

বাশার বাহিনীর বেশিরভাগ হামলাই রাক্কার ওপর চালানো হয়েছে। উত্তর-পূর্ব সিরিয়ার এই শহরটিতেই বিদ্রোহীদের প্রধান কার্যালয় অবস্থিত।

পর্যবেক্ষক দলের ধারণা বাশার বাহিনীর বিমান হামলা এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ মারা গেছে যাদের বেশিরভাগে বেসামরিক জনগণ।