২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ ভেঙে পড়ার ঝুঁকিতে আছে: ফরাসি প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যালস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2016, 09:57 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

বিশেষত, ফ্রান্স এবং জার্মানি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে গতি সঞ্চার করা এবং নাগরিকদের উদ্বেগ নিরসনে কঠোর পরিশ্রম না করলে এ বিপদ থেকেই যাবে বলে জানিয়েছেন তিনি

জার্মানির রাজধানীতে বৃহস্পতিবার ভ্যালস বলেন, কয়েকদশক ধরে ইইউ এর অক্ষচক্রের দুটো দেশকে এখন ব্লকটিকে অভিবাসী সঙ্কট সামাল দেওয়া, সদস্যদেশগুলোর মধ্যে একতা ফেরানো, ব্রিটেনের ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়সহ সন্ত্রাস সামাল দেওয়ার ব্যাপারে পুনরায় মনোনিবেশ করতে হবে।

জিউডুআতশে সাইতুং পত্রিকা আয়োজিত একটি অনুষ্ঠানে ভ্যালস বলেন, “ইউরোপ ভেঙে পড়ার বিপদের মুখে আছে। সুতরাং, জার্মানি এবং ফ্রান্সের একটি বিশাল দায়িত্ব আছে।”

তিনি বলেন, ফ্রান্সকে তার অর্থনীতির ধারা অব্যাহত রাখতে হবে। অন্যদিকে, জার্মানি এবং ইইউ’কে বিনিয়োগ বাড়াতে হবে। এতে করে প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রতিরক্ষাও শক্তিশালী হবে।