২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপোলিয়নের টুপির দাম ২৪ লাখ ডলার

নিলামে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহৃত একটি টুপির দাম উঠেছে ২৪ লাখ ডলার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 04:11 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

ওই দামে একজন দক্ষিণ কোরীয় সংগ্রাহক টুপিটি কিনে নিয়েছেন বলে রোববার জানিয়েছে বিবিসি।

দুই কোণ বিশিষ্ট এই বিশেষ ধরনের টুপিটি নেপোলিয়ন ১৮০০ সালে ম্যারোঞ্জোর যুদ্ধের সময় পড়েছিলেন বলে ধারণা করা হয়। ওই সময়ের সামরিক কর্মকর্তারা এই ধরনের টুপি ব্যাপকভাবে ব্যবহার করতেন।

পরে নেপোলিয়নের ব্যক্তিগত চিকিৎসককে টুপিটি উপহার হিসেবে দেয়া হয়। নেপোলিয়নের ব্যবহৃত আরো কয়েকশ’ জিনিপত্রের সঙ্গে এই টুপিটিও নিলামের জন্য তোলা হয়। প্যারিসের নিকটবর্তী ফন্টেইব্লে’তে এই নিলামের আয়োজন করে মোনাকোর রাজপরিবার। পারিবারিক একটি প্রাসাদ সংস্কার করে পূর্ববর্তী রূপ ফিরিয়ে আনার খরচ যোগানোর উদ্দেশে নিলামটির আয়োজন করে মোনাকো রাজপরিবার।