২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব খাতে সহযোগিতা করতে প্রস্তুত’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 11:42 AM

Updated : 25 Apr 2022, 04:58 PM

রোববার বিসব্রেনে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি যুবরাজ ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সৌদি আরব সব খাতে ভারতের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্যুইট করা এক পোস্টে সৌদি যুবরাজের উদ্ধৃতি প্রকাশ করা হয়; তাতে বলা হয়, “একটি বন্ধু দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন, আমরা সব খাতে সহযোগিতা করতে প্রস্তুত।”