বাইজি তেল শোধনাগারের ‘নিয়ন্ত্রণে’ ইরাকী বাহিনী
দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দেয়ার দাবি করছে ইরাকের সেনাবাহিনী।
‘দ্য বাইজি অয়েল ফ্যাসিলিটি’ রাজধানী বাগদাদ থেকে ১৩০ মাইল উত্তরে অবস্থিত। ইরাকের মোট তেল উৎপাদনের একচতুর্থাংশ এখানেই হয়।
ইরাকের একটি টেলিভিশন চ্যানের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরাকের নিরাপত্তা বাহিনী তেল শোধনাগারটির ভেতরে প্রবেশ করেছে।
সালাদিন প্রদেশের গভর্ণর রাদ আল-জুবুরি বলেন, “ইরাকী বাহিনী তেল শোধনাগারটির ফটকের কাছে পৌঁছে গেছে।”
মাত্র একদিন আগেই বাইজির পার্শ্ববর্তী শহরটি নিজেদের দখলে নেয়ার দাবি করেছিলো ইরাকের সেনাবাহিনী। জুনে বাইজি শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস।
কৌশলগত দিকে থেকে বাইজি শহরটি খুবই গুরুত্বপূর্ণ। তেল শোধনাগার ও বাইজি শহর থেকে যদি আইএসকে সম্পূর্ণ ভাবে হটিয়ে দেয়া যায় তবে জঙ্গি সংগঠনটির ‘সাপ্লাই লাইনে’ বড় ধরণের প্রভাব ফেলা যাবে।
