২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহামায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

গ্রান্ড বাহামা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পথে একটি কন্সট্রাকশন ক্রেনের সঙ্গে আঘাত লেগে ব্যক্তিগত একটি বিমান বিধ্বস্ত হলে নয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2014, 11:35 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা।

নিহতদের মধ্যে বাহামার ফেইথ মিনিস্ট্রিস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট যাজক মিলেস মুনরোও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুনরো একজন লেখক এবং বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন।

পাস্তর মুনরো রাজধানী নাসাউ থেকে গ্রান্ড বাহামায় একটি গির্জা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছিলেন বলে কর্তৃপক্ষের ধারণা।

বিমানটিতে মুনরোর সঙ্গে তার স্ত্রী রুথ, সহযাজক রিচার্ড পিন্ডার, অন্য আরেকজন যাজক ও তার পরিবার ছিল বলে জানা গেছে। এদের সঙ্গে ক্রুসহ বিমানটিতে মোট নয়জন আরোহী ছিলেন।

এরা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে গ্রান্ড বাহামা পুলিশ।