লাদেনের হত্যাকারী নিয়ে বিরোধ
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার তিন বছরেরও বেশি সময় পর তার হত্যাকারী আসলেই কে তা নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের কমান্ডোরা।
লাদেন হত্যা মিশনে অংশ নেয়া নেভি সিল দলের সাবেক কমান্ডো ও’নিল ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তিনিই লাদেনকে গুলি করেছেন।
কিন্তু বলেছেন লাদেন হত্যা মিশনে অংশ নেয়া আরেক সাবেক নেভি সিল সদস্য ম্যাট বিসোনেট ২০১২ সালের একটি বইয়ে যে ঘটনা বর্ণনা করেছেন তাতে নিলের ওই দাবি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এর আগের বছর অর্থাৎ, ২০১১ সালে নেভি সিলের অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদের কম্পাউন্ডে নিহত হন আল কায়েদা নেতা লাদেন।
অভিযানে অংশ নেয়াদের নাম-পরিচয় গোপন রাখার নিয়মই সাধারণত মেনে চলে নেভি সিল। ২০১২ সালে অবসরে যাওয়া ও’নিল এর আগে এসকুয়্যার ম্যাগাজিনে একতরফাভাবে তার কথা বলেন।
এ মাসে এক টিভি সাক্ষাৎকারে তার পরিচয় প্রকাশের কথা রয়েছে। কিন্তু তার সাক্ষাৎকারের এক খবরে ক্ষুব্ধ সাবেক সিল কর্মকর্তারা।
ও নিলের ভাষ্য, নেভি সিলের একজন কমান্ডো (তার পরিচয় প্রকাশ করা হয়নি) সামনের অবস্থানে থেকে লাদেনের দিকে অস্ত্র তাক করে গুলি ছুড়লেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণপরই নিল এগিয়ে গিয়ে লাদেনকে গুলি করেন।
বৃহস্পতিবার এনবিসি নিউজে এক সাক্ষাৎকারে বিসোনেট অবশ্য ও নিলের ওই দাবির সরাসরি বিরোধিতা করেননি। তবে ‘নো ইজি ডে’ বইতে তিনি বলেন, একজন ‘পয়েন্টম্যান’ ই লাদেনকে হত্যা করেন।
