২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একযোগে কাজ করবেন ওবামা ও রিপাবলিকান নেতা

যুক্তরাষ্ট্রের সিনেটের নতুন রিপাবলিকান নেতা এবং প্রেসিডেন্ট বারাক ওবামা দুজনই রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা ঐতিহাসিক জয় অর্জন করেছে। এখন তারা কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণে আছে।

নতুন সিনেট নেতা মিচ ম্যাককনেল বলেছেন, তিনি অকার্যকর সিনেটকে সক্রিয় করে তুলবেন এবং বিল পাস করাবেন।

ওদিকে, ওবামা বলেছেন, তিনি আগামী দুইবছরকে যতটা সম্ভব ফলপ্রসূ করার চেষ্টায় নতুন কংগ্রেস নেতার সঙ্গে কাজ করতে আগ্রহী।

কংগ্রেসে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদেরে একযোগে কাজ করতে ব্যর্থতায় ভোটারদের হতাশাই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রচারে।

পরিবর্তনের পক্ষে ভোট দেয়া মার্কিনিদের উদ্দেশে ওবামা বলেন, “আমি আপনাদের কথা শুনেছি। আমরা আবার কাজে ফিরে যাচ্ছি এবং প্রকৃতপক্ষেই আইন পাস করব।”

তিনি আরো বলেন, “আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করার পথ খুঁজে পাব। এখন আমাদর কাজের দিকে মনোযোগী হওয়ার সময়”।