২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সহিংসতায় অক্টোবরে নিহত ১২৭৩: জাতিসংঘ

ইরাকে অক্টোবরে সন্ত্রাসী হামলা এবং সহিংসতায় মোট ১,২৭৩ জন নিহত এবং ২০১০ জন আহত হয়েছে। ইরাকে জাতিসংঘের সহায়তা কর্মসূচির (ইউএনএএমআই) প্রকাশিত এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

শনিবারের এ বিবৃতিতে বলা হয়, ১৩৯ পুলিশসহ ৪১৭ ইরাকি নিরাপত্তাকর্মী নিহত এবং ১,৪৯০ বেসামরিক নাগরিক ও ১৭২ পুলিশ আহত হয়েছে।

মাসজুড়ে সন্ত্রাসী হামলা এবং সহিংসতায় আরো ৫২০ জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিনহুয়া। ইরাকের গোলযোগপূর্ণ আনবার প্রদেশে নিহতের সংখ্যা ইউএনএএমআই তাদের হিসাবে অন্তর্ভুক্ত করেনি।

ইরাকের রাজধানী বাগদাদেই হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সেখানে নিহত হয়েছে ১,৩৬২ জন।এরপরই আছে সালাহুদ্দিন, দিয়ালা, নিনেভেহ, বাবিল, কিরকুক এবং কারবালা প্রদেশ।