২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে মধ্যবর্তী নির্বাচন

ইউক্রেইনের ভোটাররা নতুন একটি পার্লামেন্ট নির্বাচন করতে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

এ বছরের শুরুর দিকে রাশিয়াপন্থি নেতাদের উৎখাত করার পর দেশে নতুন দিকনির্দেশনার পথ পাকাপোক্ত করতে প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এ নির্বাচন আহ্বান করেন।

গোলযোগপূর্ণ দোনবাস অঞ্চলে আকষ্মিক পরিদর্শনও করেন তিনি। ওই অঞ্চলটিতে এখনো রাশিয়াপন্থি বিদ্রোহী তৎপরতা চলছে।

দোনবাসের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহান্সকে ট্রায় ৩০ লাখ মানুষ ভোটে অংশ নেবে না।

পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীরা আগামী মাসে তাদের নিজেদের নির্বাচন করার পরিকল্পনা করেছে। তাছাড়া, ক্রিমিয়ার ১৮ লাখ মানুষও ভোটে অংশ নেবে না।