২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি হামলায় তিন তুর্কি সেনা নিহত

দক্ষিণপূর্ব তুরস্কে কুর্দি বিদ্রোহীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Oct 2014, 03:41 PM

Updated : 25 Apr 2022, 04:52 PM

শনিবারের এই ঘটনা কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তুর্কি সরকারের শান্তি আলোচনায় আঘাত হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, “বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটির তিন সদস্য সাদা পোষাকের ওই তিন সেনাকে গুলি করে।”

কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) বোঝাতে তুর্কি সেনাবাহিনী “বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন” শব্দবন্ধটি ব্যবহার করে থাকে।

গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, নিজেদের সেনা ঘাঁটির জন্য বৈদ্যুতিক রসদ কেনার সময় ওই সেনারা হামলার শিকার হন।

শুক্রবার পিকেকে গেরিলার পূর্বাঞ্চলীয় কারস্ প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্র ও দুটি গাড়ি আগুনে পুড়িয়ে দিতে চেষ্টা করলে সেনারা গুলি চালায়। এতে তিন তিন গেরিলা নিহত হন। জবাবে পিকেকে গেরিলারা সেনাদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে।

পূর্ব তুর্কিতে চলা এই অস্থিরতায় পিকেক‘র কারাবন্দি নেতা আব্দুল্লাহ ওকালান ও তুর্কি সরকারের উদ্যেগে গ্রহণ করা শান্তি প্রচেষ্টা ক্ষতিগ্রস্থ হতে পারে।