২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলট প্রশিক্ষণ দিচ্ছে আইএস

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়া ইরাকি পাইলটরা তাদের দলের সদস্যদেরকে আটক করা তিনটি জঙ্গি বিমান চালনার প্রশিক্ষণ দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2014, 09:22 PM

Updated : 22 Aug 2022, 07:20 PM

সিরিয়ায় গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ শুক্রবার একথা জানিয়েছে।

এর মধ্য দিয়ে জঙ্গি দলটি এই প্রথম আকাশপথে পা বাড়াল। অবজারভেটরির পরিচালক রমি আব্দুলরহমান জানান, আলেপ্পোর পূর্বাঞ্চলে দখল করে নেয়া আল জারাহ সামরিক বিমানবন্দরে বিমানগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা।

তিনি বলেন, প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলের পাইলটদের দিয়ে যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়াচ্ছে আইএস। তবে এ খবরের সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তাছাড়া, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমাণ্ডও সিরিয়ায় আইএস এর জঙ্গি বিমান চালানোর ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। সিরিয়া এবং ইরাকে আইএস এর ঘাঁটিগুলোতে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।

আইএস জঙ্গিরা সিরিয়া এবং ইরাকি বাহিনীর কাছ থেকে দখল করা অস্ত্রই এতদিন ব্যবহার করে এসেছে এবং কয়েকটি সামরিক ঘাঁটিও তারা দখল করেছে। কিন্তু জঙ্গি বিমান চালনায় পারদর্শীতা অর্জন করা তাদের জন্যই এটাই প্রথম।