২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র তহবিল সন্দেহে ৪ লাখ ডলার আটক

ইসলামিক স্টেট’র (আইএস) তহবিল সন্দেহে ৪ লাখ ১ হাজার ৭১৩ ডলারের সমপরিমাণ আড়াই লাখ পাউন্ড জব্দ করেছে ব্রিটিশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সোমবার ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

এপ্রিল ২০১৩ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এসব অর্থ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

ব্রিটেনের ম্যানচেস্টার বিমানবন্দর দিয়ে তুরস্ক গমনকালে ভ্রমণকারীদের কাছ থেকে এসব অর্থ জব্দ করা হয়। এই ভ্রমণকারীরা সিরিয়া ও ইরাকের বেসামরিক যোদ্ধাদের অর্থ সরবরাহ করায় নিয়োজিত বলে ধারণা করা হচ্ছে।

বৃহত্তর ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) গোয়্ন্দো প্রধান টনি মোল বলেছেন, “লড়াই করতে সন্ত্রাসীদের অর্থ প্রয়োজন। সিরিয়া-তুর্কি সীমান্তে দোকানে অস্ত্র, বুট, রেশন ইত্যাদি কিনতে পাওয়া যায়। লড়াই করতে কেউ যদি ওই এলাকায় যায় তার প্রয়োজন রসদ ও অর্থ।”

“আমরা শুধু ওই লোকগুলোর নগদ অর্থই নিয়ে নেইনি, আমরা তাদের থামিয়েও দিয়েছি। এতে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সমাজের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠনকে লোকবল, অস্ত্র ও অর্থ পাওয়া থেকে বঞ্চিত করেছি আমরা,” বলেন মোল। তিনি ব্রিটেনের নর্থ-ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিটেরও (এনডব্লিউসিটিইউ) প্রধান।

জব্দ করা অর্থের বেশিরভাগই ভ্রমণকারীদের ব্যাগে ও জামার ভিতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে।

দেশটির অন্যান্য অঞ্চল থেকে কী পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।