২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১

আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে একটি গুরুত্বপূর্ণ সড়কে বিদেশিদের বহনকারী একটি গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2014, 11:29 AM

Updated : 25 Apr 2022, 04:49 PM

সোমবার এই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কাবুলের কাছাকাছি জালালাবাদ সড়কে চালানো এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে তালেবান গোষ্ঠী।

এই সড়কটি দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি, জাতিসংঘের আবাসিক ভবন এবং আন্তর্জাতিক ঠিকাদার ও অন্যান্য ত্রাণকর্মীদের ভবনগুলোর মধ্যদিয়ে অতিক্রম করেছে।

আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাঙ্গি টেলিফোনে জানান, স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে এক আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী একটি বিদেশি গাড়িবহরে উঠে যায়।

তাৎক্ষণিকভাবে আর কোন তথ্য জানাতে না পারলেও পরবর্তী সময়ে তিনি ট্যুইটারে একজন ব্যক্তির নিহত হওয়ার কথা উল্লেখ করেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ট্যুইটারে জানান, বিদেশি সেনা গাড়িবহর লক্ষ করে হামলাটি চালানো হয়েছিল।