২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

মিয়ানমার সরকার ৩ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 01:52 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

দেশটির তথ্যমন্ত্রী ইউ ইয়ে হুতুত তার ফেইসবুক পৃষ্ঠায় বলেছেন, প্রেসিডেন্ট থিয়েন সিয়েন শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।

বিবিসি’র মিয়ানমার প্রতিনিধি জোনাহ ফিশার বলেন, মুক্তি পেতে যাওয়াদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংস্কার প্রক্রিয়ার কারণে দেশটির অধিকাংশ রাজনৈতিকবন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসেব মতে এখনো রাজনৈতিক কারণে কয়েকশ’ জনকে বন্দি করে রাখা হয়েছে।

প্রেসিডেন্ট থিয়েন সেইন ২০১০ সালে এক নির্বাচনের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন। দৃশ্যত এটি সেনা শাসন থেকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণ হলেও এখনো সরকারে সেনাবাহিনীর বিপুল প্রভাব রয়ে গেছে। অর্থাৎ সেনা বাহিনীর সমর্থন নিয়েই বেসামরিক সরকার পরিচালিত হচ্ছে।

যাদের মুক্তি দেয়া হচ্ছে তাদের অধিকাংশকেই লঘু অপরাধে দণ্ডিত হয়েছিলেন।