ইউক্রেইনে এপ্রিল থেকে সহিংসতায় নিহত ৩,৬৬০: জাতিসংঘ
পূর্ব ইউক্রেইনে মধ্য এপ্রিল এবং ৬ অক্টোবর সময়ের মধ্যে অন্তত ৩ হাজার ৬৬০ জন নিহত এবং ৮ হাজার ৭৫৬ জন আহত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় একথা বলেছে।
দেশটিতে জাতিসংঘ পর্যবেক্ষকদের তৈরি করা একটি মাসিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বলেছে, ৫ সেপ্টেম্বরের পর হতাহতের ৩৩১ টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিছু মানুষের মৃত্যু আগেই ঘটে থাকতে পারে এবং ওই দিনের পরই কেবল রেকর্ড করা হয়ে থাকতে পারে।
