২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৮

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 03:24 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

এ হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলে মঙ্গলবার প্রকাশিত এক খবরে জানানো হয়েছে।

সোমবার একদিনে এটি দ্বিতীয় হামলা বলে জানিয়েছে ডন অনলাইন।

গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে ওয়াজিরিস্তানের শাওয়াল জেলায় তালেবান কমান্ডার হাবিবের বাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

হামলায় বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত বাড়িটি জঙ্গিদের সীমান্ত পারাপারের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলে মনে করা হয়।

এর আগে রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানের কান্দগড় এলাকায় অপর এক ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছিল।