২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বাস খাদে পড়ে নিহত ২৯

নেপালে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে অন্ততপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্টনায় আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 11:41 AM

Updated : 26 Jul 2022, 12:44 PM

যাত্রীদের অধিকাংশই সনাতন ধর্মানুসারী। তারা দূর্গাপূজার দশমীতে আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।

পুলিশ বলছে, বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। এই সংখ্যা বাসটির ধারণক্ষমতার অনেক বেশি।

কর্ৃপক্ষ বলছে, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

পুলিশ যাত্রীদের নামের তালিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। কিন্তু এ ধরনের ছুটি বা অবকাশকালীন যাত্রীদের নাম তালিকাভুক্ত করা ছাড়াই বাসচালকরা পরিবহন করে থাকে।

বাসটি জোগবুদা থেকে দাঙ্গাদির দিকে যাচ্ছিল। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০০ কিলোমিটার পশ্চিমে এই দুঘর্টনাটি ঘটে।

স্থানীয় প্রতিবেদনসূত্রে জানা গেছে, বাসটি পাহাড়ি রাস্তার ওপর থেকে ৬৫৬ ফুট গভীর খাদে পড়ে গেছে।

২০১৩ সালের জানুয়ারিতে একই এলাকায় এক বাস দুঘর্টনায় সমসংখ্যক মানুষের মৃত্যু হয়। কুয়াশার কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারালে ওই দুঘর্টনা ঘটেছিল।

ঝুঁকিপূর্ণ সড়ক আর বেপরোয়া চালনার কারণে নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৫শ’রও বেশি মানুষের মৃত্যু হয়।