২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনায় ১২ পাকিস্তানি হাজি আহত

সৌদি আরবে হজ্ব পালনরত ১২ পাকিস্তানি হাজি মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 03:16 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

রোববার পাকিস্তানের জিও টিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেয়া হলেও অপর নয়জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। শনিবার ২০ লাখেরও বেশি হাজি মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন।