২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন পর জনসম্মুখে সিরিয়ার আসাদ

ঈদুল আযহার নামাজ আদায় করতে দীর্ঘদিন পর জনসম্মুখে আসলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যার ক্ষমতায় থাকার কারণে দেশটিতে তিন বছরের গৃহযুদ্ধে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2014, 06:34 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

‘আইএসের চেয়ে বড় সমস্যা আসাদ’
প্রেসিডেন্ট নির্বাচনে আসাদের জয়

শনিবার প্রেসিডেন্টের দাপ্তরিক ট্যুইটার পাতায় আসাদের নামাজে অংশ নেয়ার একটি ছবি পোস্ট করা হয়। রাজধানী দামেস্কের আল-নোমান বিন বাশির মসজিদে তাকে নামাজ আদায় করতে দেখা যায় ছবিতে।

তিন বছর আগে গৃহযুদ্ধ শুরুর পর ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে চলে যেতে থাকেন আসাদ। গত জুলাইয়ে প্রেসিডেন্ট হিসেবে নতুন করে শপথ নেয়ার সময় সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তিন বছর ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার গণতন্ত্রপন্থি, ইসলামপন্থি ও সুন্নি সম্প্রদায়ের লোকজন। সেনাবাহিনীর বড় একটি অংশও সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে।

সিরিয়ার এই গৃহযুদ্ধে প্রায় দুই লাখ প্রাণহানি ছাড়াও শরণার্থী হয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

আসাদের অনুগত সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশের দখল নিয়ে ইতোমধ্যেই স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসলামি চরমপন্থি দল ইসলামিক স্টেট বা আইএস।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রজোট আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর ঘোষণা দিলেও তাতে আসাদের সেনাদের অন্তর্ভুক্ত করেনি।