আইএস: দ্বিতীয় ব্রিটিশের ‘শিরশ্ছেদ’
এবার ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিংয়ের ‘শিরশ্ছেদের’ ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার ইউটিউব ভিডিওটি পোস্ট করা হয়।
ওই ভিডিওতে মরুভূমিতে মধ্যবয়সী এক ব্যক্তিকে কমলা জামা পরা অবস্থায় কালো পোশাক পরা এক জঙ্গির পাশে হাঁটুগেড়ে বসে থাকা অবস্থায় দেখা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক ও এক ব্রিটিশ ত্রাণ কর্মীর শিরশ্ছেদের প্রকাশিত ভিডিওতেও এই একই ধরনের দৃশ্য ছিল।
ভিডিওটি প্রকাশের পরপরই ঘটনার নিন্দা জানিয়েছে ব্রিটিশ ও যুক্তরাষ্ট্র সরকার।
ওই বক্তব্যে তিনি বলেন, “যেহেতু আমাদের পার্লামেন্ট ইসলামিক স্টেটের ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছে, তাই ব্রিটিশ জনগণের অংশ হিসেবে আমাকে এখন ওই সিদ্ধান্তের মূল্য দিতে হবে।”
এর পর ব্রিটিশ উচ্চারণে পুরুষ কণ্ঠে এক ব্যক্তি বলেন, “ক্যামেরন, আপনার হাতে ডেভিড হেইন্সের রক্ত লেগে আছে। অ্যালান হেনিংকেও জবাই করা হবে, তবে তার রক্ত ব্রিটিশ পার্লামেন্টের হাতে লেগে আছে।”
উত্তর ইংল্যান্ডের সেলফোর্ডের বাসিন্দা ৪৭ বছর বয়সী হেনিং পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। গত ডিসেম্বরে উত্তরপশ্চিম সিরিয়ার একটি হাসপাতালে চিকিৎসা সামগ্রী বহনকারী একটি ত্রাণবহর থেকে বন্দুকধারীরা তাকে অপহরণ করেছিল।
