ইউক্রেইনে গোলার আঘাতে নিহত ১
পূর্ব ইউক্রেইনের একটি হাসপাতালে মর্টার শেলের আঘাতে একজন সাধারণ ইউক্রেইনীয় নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার লুহানস্ক অঞ্চলের শাচটাই শহরে হামলার এই ঘটনাটি ঘটে।
দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রেই লাইসেনকো বলেন, বিদ্রোহীরা লুহানস্ক বিমানবন্দরে রাতভর গোলা নিক্ষেপ করেছে।
চলতি বছরের এপ্রিল থেকে ইউক্রেইনীয় বাহিনী ও রাশিয়াপন্থী বিদ্রোহীরা পূর্ব ইউক্রেইনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। দুই পক্ষের এই সংঘাতে দেশটিতে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয় প্রায় ৮ হাজার মানুষ আহত হয়েছেন।
