২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন হামলায় ১৪ জঙ্গি নিহত

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ আইএস জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 09:04 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গ্রুপ বৃহস্পতিবার একথা জানিয়েছে এবং সিরিয়ান বিমান বাহিনী দেশের পশ্চিমে বিদ্রোহী অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ পরিচালনাকারী রমি আবদুলরহমান বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় নিহত হয়েছে অন্তত ৫ বেসামরিক নাগরিক।

দেশের পশ্চিমে ব্যারেল বোমা দিয়ে বিমান হামলা চালাচ্ছে সিরীয় বাহিনী। যে এলাকাগুলোতে আইএস এর বিরোধী বিদ্রোহী বাহিনীগুলো তৎপর রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, সেনাবাহিনী দামেস্কর উত্তরপূর্বে একটি এলাকাও পুনর্দখল করেছে। আইএস এর নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলোতে তৃতীয় রাতের মত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হামলা হয়েছে আল মায়াদিন, আল হাসাকা এবং আলবু কামাল এ। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একথা বলেছে।