২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন থেকে রুশ সেনা প্রত্যাহার হয়েছে: নেটো

নেটো বলেছে, পূর্ব ইউক্রেইন থেকে উল্লেখযোগ্য সংখ্যক রুশ সেনা প্রত্যাহার হতে দেখেছে তারা। তবে বলেছে, এখনো কিছু সেনা সেখানে রয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 09:24 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

লেফটেন্যান্ট কর্নেল জয় জানজেন বুধবার বলেন, ইউক্রেইন থেকে উল্লেখযোগ্যসংখ্যক রুশ সেনা প্রত্যাহার হয়েছে। তবে এখনো সীমান্ত এলাকায় রয়ে গেছে হাজার হাজার সেনা”।

তিনি আরো বলেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কয়েকটি সীমান্ত পারাপার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেইনের সেনা সংখ্যা নির্ধারণ করা কঠিন।

মস্কো দোনেস্ক ও লুহান্সক অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দেয়ার কথা অস্বীকার করে আসছে।

জাতিসংঘ কর্মকর্তারা বলেছে, এপ্রিলে লড়াই শুরুর পর থেকে পূর্ব ইউক্রেইনে নিহত হয়েছে ৩ হাজার ২৪৫ মানুষ।

৫ সেপ্টেম্বর থেকে নড়বড়ে যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং দুপক্ষই ওই সময় থেকে ৩০ কিলোমিটার বিস্তৃত বাফার জোন গড়তে রাজি হয়েছে।