২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ঊর্ধ্বতন এক ফিলিস্তিন কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সিনহুয়া সংবাদ সংস্থাকে বলেন, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে তাদের রাজনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দিয়েছে।

দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে একটি বৈঠকে শান্তি পরিকল্পনাটি উপস্থাপন করেছিল ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

কর্মকর্তাটি জানান, পরে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন পক্ষকে জানায়, ফিলিস্তিনের এ একতরফা পরিকল্পনা তারা প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে এ ধরনের পরিকল্পনার কোনোরকম পরিণতি সম্পর্কেও সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র।

ওই পরিকল্পনায় খুব অল্প সময়ের মধ্যে ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছিল।